২৫ অক্টোবর থেকে রিয়াদ ও আজ থেকে দাম্মামের ফ্লাইট চলাচল শুরু
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
-->সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে।
বুধবার (২১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট আজ ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।
আরও পড়ুন
জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন
এএফ/
আরও পড়ুন
আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই: খাদ্যমন্ত্রী
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->‘আমরা কোনো বিভাজন চাই না। দেশের মাটি রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একা ভালো থাকতে চাই না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।’ ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার দুর্গাপূজার অনুদান বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পূজার জন্য বেশি অনুদান পাওয়া গেছে। বিএনপি সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং থাকবে।’
আরও পড়ুন
সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করেছি। আপনারা বিষয়গুলো হৃদয় দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন। কোন সরকার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, তা মনে রাখতে হবে।’
৫ আগস্টের পরের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমাদের দলের প্রত্যেক নেতা-কর্মী আপনাদের পাশে ছিল। তখন আপনাদের ছায়ার মতো আগলে রেখেছিলাম। বিপদে-আপদে যারা আপনাদের পাশে ছিল, তাদের মনে রাখতে হবে।’
আরও পড়ুন
সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিএনপি সরকার সব সময় আপনাদের পাশে থাকবে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি এলাকার উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও দলের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিকে বেছে নিতে হবে। কোনো সুবিধাভোগী বা দুর্নীতিবাজ ব্যক্তির প্রলোভনে না পড়ে নিজস্ব বিচার-বুদ্ধি দিয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচনের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। এমন একজনকে বেছে নেবেন, যিনি আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে পারবেন এবং আপনাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন।’
এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপারসহ (এসপি) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আসাদ জামান/নাঈম
আরও পড়ুন
রাজধানীতে প্রতিমা বিসর্জন: নিরাপত্তায় থাকছে ১৬ হাজার পুলিশ সদস্য
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
-->প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।
বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার ঢাকা মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। এর মধ্যে সবচেয়ে বেশি বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।
বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে পলাশী মোড়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
যুগ্ম পুলিশ কমিশনার বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশের প্রায় ১৬ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন। মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব স্থানের মধ্যে ওয়াইজঘাট এলাকায় সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে।
মো. শহীদুল্লাহ বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য প্রতিমাগুলো নির্ধারিত স্থানে রাখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রা শুরু হবে।
আরও পড়ুন
বিসর্জন ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে এবার সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও নেতিবাচক কোনো ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। এজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মো. শহীদুল্লাহ বলেন, সবাই যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার কার্যক্রম শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
এএফ/
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
খবরের কাগজ গ্রাফিকস
-->দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।
আরও পড়ুন
চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুন
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ রোগে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
রিফাত/
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮, মামলা ৫৮
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম
খবরের কাগজ গ্রাফিকস
-->রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ ১৪৮ জন, তেজগাঁও বিভাগ ৯৩ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, রমনা বিভাগ ৪৮ জন, গুলশান বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩২ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
রিফাত/
