কালবেলা · সাধারণ
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি
১৩/১০/২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত ৭ কলেজের ২০২৫ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য ২০২৫ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗