ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। প্রসিকিউশন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, ‘মা-ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
চট্টগ্রামের মিরসরাইয়ে মা-ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছসহ একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আবু তাহের নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। প্রসিকিউশন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি বলেন, ‘মা-ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে জব্দ করা ইলিশ মাছ ২৮টি এতিমখানা, উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি ও পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।