শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রহিমপুর ইউনিয়নে মতবিনিময়
-
আব্দুল বাছিত খান কমলগঞ্জ - আপডেট সময় ১২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকারের সভাপতিত্বে এবং সেবু পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ১নং রহিমপুর ইউনিয়নের বিট অফিসার (এসআই) রাজিব চন্দ্র রায়, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শিপলু, ইউপি সদস্য মাহমুদ আলী, জাকির হোসেন, শামছুল ইসলাম, জুনেদ আহমেদ খান, শাহান পারভেজ শিপন, রাসেল আহমেদ চৌধুরী ও সংরক্ষিত মহিলা সদস্য পপি বেগম প্রমুখ। সভায় ইউনিয়নের ২১টি পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকরা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে সবার জন্য আনন্দময় ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজাম-পের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ট্যাগস :
