Published : 22 Oct 2026, 12:19 PM
Updated : 22 Oct 2026, 12:19 PM
ঢাকার যাত্রাবাড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শামীম নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে মৃত ঘোষণা করা হয়।
৩৫ বছর বয়সি শামীম মুরগির দোকানের কর্মচারী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া থানার পূর্ব টিয়াখালী গ্রামে। বাবার নাম শাহজাহান মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশায় মুরগি ভরে যাত্রাবাড়ী থেকে সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন শামীম। এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শামীম।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
নিহত শামীমের ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
