সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন এ আর মান্নান খান। আগামী ১৫ দিনের মধ্যে কমিটির প্রস্তাব কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে এ আর মামুন খানকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে সম্বোধন করে সংযুক্ত আরব আমিরাতে যুবদলের নতুন কমিটি গঠনের সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ দায়িত্ব প্রদান করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতে যুবদলের রাজনীতিতে সক্রিয় নেতাদের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে কমিটির প্রস্তাব কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এ চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া। নতুন কমিটি গঠনের এ উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যাশা করা হচ্ছে।
এবিষয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) এ আর মামুন খানকে বলেন, আমার ওপর আস্থা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি আশা করি, সংযুক্ত আরব আমিরাত (টঅঊ) বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ একটি সুন্দর, সুসংগঠিত ও গ্রহণযোগ্য যুবদল কমিটি গঠনের লক্ষ্যে আমাকে আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন। পাশাপাশি, যারা দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, দলের জন্য সময়, শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ত্যাগী, পরীক্ষিত, যোগ্য, সৎ ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে নেতৃত্বে নিয়ে আসা। আমি বিশ্বাস করি, একটি সুন্দর ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সহনশীলতা এবং প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেওয়ার মানসিকতা থাকতে হবে। পদ-পদবির চেয়ে সংগঠন বড়, ব্যক্তিস্বার্থের চেয়ে ঐক্য বড়। সবাইকে নিয়ে, সবার মতামতকে সম্মান করে এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করাই হবে আমার আন্তরিক প্রচেষ্টা।
মামুন খান আরো বলেন, আমি কারও প্রতিদ্বন্দ্বী হয়ে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। মহান আল্লাহ যেন আমাকে সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। ঐক্যই আমাদের শক্তি, সংগঠনই আমাদের অঙ্গীকার।