শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত শিকারপুর তারাবাড়ি শ্রী শ্রী দুর্গা মাতা ঠাকুরানীর মন্দির পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় পূজা মণ্ডপটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিনিয়র পুলিশ সুপার মো. মুছা, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন কুমার বাইন এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম।
পরিদর্শনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রব মিয়া, শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহাবুব ধলু, মন্দির পূজা কমিটির সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক সমির দাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, সদস্য সচিব মো. জুনায়েদ খান সিয়াম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার এবং ইউপি সদস্য রিতা রানী দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেএইচআর
