রায়গঞ্জে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করা, ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গুডনেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিডিপির ম্যানেজার মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুননবী মিয়া। প্রতিযোগিতায় ২৪টি বিদ্যালয়ের মোট ৭২ মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। শেষে বিজয়ীদের মধ্যে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।