ফটিকছড়ি উত্তর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সভাপতিত্ব করেন ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাঈদ মুহাম্মদ ইব্রাহীম।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি ডাকাতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
The post নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্টিত appeared first on Dhaka Protidin.
