নজির হর্ষাল প্যাটেলের।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে গুজরাটের হয়ে খেলতে নেমে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন হর্ষাল প্যাটেল। ৭৬তম ম্যাচের ১৩৩তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এই সাফল্যের হাত ধরে রবি শাস্ত্রীকেও পিছনে ফেলেছেন হর্ষাল। রবি শাস্ত্রী ৯৩ ম্যাচে ২৫০ উইকেট নিয়েছিলেন। সেখানে ১৭ ম্যাচ কম খেলেই এই মাইলস্টোন ছুঁলেন হর্ষাল। দিল্লির বিরুদ্ধে প্রথমে সনৎ সাংওয়ান ও পরে যশ ধুলকে আউট করেন তিনি।