প্রকাশিত: ১৮:৪০, ২০ অক্টোবর ২০২৬ আপডেট: ১৮:৪৪, ২০ অক্টোবর ২০২৬
রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে। এ সময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসত। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণেই অভিযান চালানো হয়েছে।
