সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরেই ধাক্কা খেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে চোটের কারণে নেই অধিনায়ক লিটন দাস। অথচ এই ম্যাচ দিয়েই তাঁর পূর্ণকালীন ওয়ান্ডে অধিনায়কত্ব শুরু হওয়ার কথা ছিল।
লিটনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে নেই মেহেদী হাসান মিরাজও।
আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে শুরুতে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে। এক ম্যাচে অধিনায়কসহ ২ গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান(উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি।
