দক্ষিণ কলকাতার সাবেকি দুর্গাপুজোর ঐতিহ্যবাহী নাম বালিগঞ্জ কালচারাল।
দক্ষিণ কলকাতার সাবেকি দুর্গাপুজোর ঐতিহ্যবাহী নাম বালিগঞ্জ কালচারাল। পরম্পরা ও আভিজাত্যের মেলবন্ধনে এ বার ৭৬তম বর্ষে তাদের নিবেদন ‘যোজন’। শিল্পী সুশান্ত শিবানি পালের ভাবনায় সেজে উঠেছে বালিগঞ্জ কালচারাল। ঐতিহ্যের সঙ্গে শিল্পভাবনার মেলবন্ধনে এ বারের পুজোতেও দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত ক্লাপ কর্তৃপক্ষ।