পঞ্চগড়ের বোদায় সড়ক নির্মাণকাজের মান নিয়ে অভিযোগের মধ্যে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূরই আকরাম। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। বৃহস্পতিবার বিকেলে সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, টাকার উৎস ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করছে তারা। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
Published : 23 Oct 2026, 12:42 PM
Updated : 23 Oct 2026, 12:42 PM