সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
বলিউড সুপার স্টার আমির খানের ভাগ্নে ও অভিনেতা ইমরান খানকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ। রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আইনি বেড়াজালে পড়েছেন এ অভিনেতা।
মুম্বই পুলিশ কর্তৃক দেওয়া এক বিশেষ নোটিশে তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে।
কাকরোচ জনতা পার্টির ব্যানারে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং খালাতো বোন জেন মেরি খান।
আন্দোলন চলাকালীন পুলিশ তাদের সাময়িকভাবে আটক করে এবং পরে ছেড়ে দেয়। তবে আসল ঝামেলার শুরু হয় এর পরেই। ইমরান খান মূলত একজন মার্কিন নাগরিক।
এবং তার কাছে ভারতীয় নাগরিকত্বের বদলে রয়েছে শুধু ওসিআই কার্ড। ইমিগ্রেশন আইন অনুযায়ী, কোনো বিদেশী নাগরিক বা ওসিআই কার্ডধারী ভারতে কোনো রাজনৈতিক আন্দোলন বা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারেন না।
মুম্বই পুলিশ জানিয়েছে, ইমরান খান ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন। তাই সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..
