রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন শ্রদ্ধা জানিয়েছেন।
Published : 14 Oct 2026, 01:07 PM
Updated : 14 Oct 2026, 01:07 PM
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সংসদ ভবনের দক্ষিন প্লাজায় বুধবার সাবেক এমপির কফিন নিয়ে আসা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক এমপির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন শ্রদ্ধা জানিয়েছেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপসহ অন্যান্যরাও শ্রদ্ধা জানান।
জানাজাতে স্পিকার ডেপুটি স্পিকার, প্রধান হুইপসহ সরকারের মন্ত্রিসভার সদস্যরা এবং সাবেক এমপিরাও উপস্থিত ছিলেন।
এরপডর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এবং শ্যামপুরে লাল মসজিদে বিকাল তিনটায় জানাজা শেষে জুরাইনের বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। সালাহউদ্দিন আহমেদ ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
