টেকনাফে নাফ নদীতে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
সাদ্দাম হোসেন সাজ্জাদ ও মনির হোসেন
- আপডেট সময় : ১০:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের টেকনাফে শাহপরী দ্বীপসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার রাত ১১টার দিকে শাহপরী দ্বীপের নাজিরপাড়াসংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা এ অভিযান চালান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
