সাভারে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। রোববার রাতে আশুলিয়া থানার আউকপাড়া আদর্শগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেনÑ সৈয়দ আলী, মোহাম্মদ মামুন ও জহিরুল। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।