পীরগঞ্জ সীমান্তে ১৫৫ ইয়াবা উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার সিজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।
বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, গত ১৫ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটে পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্দ্রা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। দিনাজপুর ব্যাটালিয়নের অধীন দিনাজপুর বিওপির সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। এ সময় ইয়াবাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
