আলিস আল ইসলামের ওয়ানডে অভিষেকটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। শারজায় গতকাল আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এবার আলিস পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সন্দেহের তালিকায়।
আলিসের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে রিপোর্ট করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে তাঁর বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
