
মেসির অ্যাসিস্ট, MLS-এর প্লে-অফে ইন্টার মায়ামিছবি: X
Published on
:
1 min read
নিউ ইয়র্ক সিটি FC-কে ২-০ গোলে হারিয়ে মেজর লিগ সকারের প্লে-অফে জায়গা করে নিল ইন্টার মায়ামি। বুধবার এই ম্যাচে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন রদ্রিগো দে পল। মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি করেন জার্মান বেরতেরামে। এ ক্ষেত্রে তাঁকে বল বাড়িয়েছিলেন লুইস সুয়ারেজ়। গত বছর ভ্যাঙ্কুভারকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথম MLS Cup জেতে ইন্টার মায়ামি। এ বার খেতাব ধরে রাখার লড়াই মেসিদের সামনে।
