প্রতিনিধি, হবিগঞ্জ · ২০ অক্টোবর, ২০২৬ ১:১৯ অপরাহ্ন
হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার অভিযোগে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেলা প্রাঙ্গণে নির্মিত বিভিন্ন প্রবেশদ্বার, স্টল ও দোকানের অবকাঠামো অপসারণ করে গুঁড়িয়ে দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।
সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার জানান, সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগেই সতর্ক করা হয়েছিল। নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এরপরও মেলা পরিচালনার চেষ্টা করায় সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এবং ৫ জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় হয়।
গুগলে আমাদের খবর পেতে
