বিশ্বমঞ্চে আবারও বাঙালীদের জয়। মুকুটে জুড়ে গেল আরও একটি পালক। স্ট্রিং থিওরি, ব্ল্যাকহোল রহস্য নিয়ে গবেষণা করে স্বীকৃতি পেলেন বাঙালি পদার্থবিদ অশোক সেন। ২০২৬ সালের অস্কার ক্লেইন মেডেলে সম্মানিত হয়েছেন অশোক সেন। প্রথম ভারতীয় পদার্থবিদ হিসেবে এই সম্মান পেলেন অশোক সেন। পদার্থবিদ্যার অন্যতম জনপ্রিয় স্ট্রিং থিওরি ও ব্ল্যাকহোল রহস্য নিয়ে কাজ করেছেন তিনি। সেই সব গবেষণার জন্যই তিনি এ বার অস্কার ক্লেইন মেডেল পেলেন। সুইডিশ পদার্থবিদ অস্কার ক্লেইনের নামে এই পদক দেওয়া হয়। আধুনিক পদার্থবিদ্যায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।
