জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। পৃথক তিন পদে মোট ১৮ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকা। অনলাইনের মাধ্যমে আগামী ৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
বিভাগ: অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকা
পদের সংখ্যা: ৩ পদে ১৮ জন
পদের বিবরণ:
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশ, সিআইডির এই http://cid.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৮ নভেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
