যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক পৌঁছেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দারুল উলুম নিউইয়র্কের নেতারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, বিমানবন্দরে পীর সাহেব চরমোনাইকে স্বাগত জানান দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ ও প্রতিষ্ঠানটির প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ। এ সময় বাইতুল আমান জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা আজির উদ্দিন, আইটিভি ইউএসের সিইও মাওলানা মো. শহিদুল্লাহ এবং স্থানীয় ইমাম মাওলানা আব্দুল মুকিত উপস্থিত ছিলেন।
মাওলানা মো. শহিদুল্লাহ পীর সাহেব চরমোনাইকে ক্যালিগ্রাফি উপহার দিয়ে বরণ করেন। এ ছাড়া দারুল উলুম নিউইয়র্কের অর্ধশতাধিক শিক্ষক ও চার শতাধিক শিক্ষার্থী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে দারুল উলুম নিউইয়র্কে প্রধান অতিথি হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন পীর সাহেব চরমোনাই।
