কালবেলা · সাধারণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
২৪/১০/২০২৬

যশোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আর দুজন গুরুতর আহত হয়েছেন।
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় ও একই এলাকার মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান (১৮)।
আহতদের মধ্যে রয়েছেন- একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলে ছিলেন। অপর দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
নাভারন হাইয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কেরামত আলী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗