নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতভা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৫:৩৮ পিএম
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচাসভা অনুষ্ঠিত হয়েছে।
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গরি এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে মঙ্গলবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ে এসে মিলিত হয়। পরে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমানসহ অনেকে।
