এবার আর টিকা, ওষুধের ঝঞ্ঝাট নয়। চুষে, চিবিয়েই মারা যাবে ভাইরাস। ভাবছেন সেটা কীভাবে সম্ভব? অবাস্তব লাগলেও, এখন চুইং গাম চিবলেই শেষ হবে একাধিক রোগের জীবাণু। সম্প্রতি বিজ্ঞানীদের তরফে এমনই একটি বিরল জিনিস আবিষ্কার করা হয়েছে।
বিজ্ঞানীরা পরীক্ষামূলক ভাবে একটি চুইং গাম তৈরি করেছেন। ল্যাবল্যাব বিন গাছের রস নিয়ে এটি তৈরি করা হয়েছে। বিজ্ঞানীদের তরফে জানানো হয়েছে এই গাছের রসে এক ধরনের প্রোটিন রয়েছে যা একাধিক ভাইরাস শেষ করতে সক্ষম।
বিজ্ঞানীদের তরফে পরীক্ষা করে দেখা গিয়েছে, এই ল্যাবল্যাব বিন গাছের রস একাধিক ক্ষতিকর ভাইরাসের পরিমাণ করাতে সক্ষম। এই তালিকায় আছে করোনা, ইনফ্লুয়েঞ্জা, ইত্যাদির মতো ভাইরাস। এই রস থুতুর মাধ্যমে শরীরে মিশলে সেটা ভাইরাসের পরিমাণ কমাবে।
বর্তমানে গবেষণা করে দেখা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাসের মতো এই গাছের রস হার্পিস ভাইরাসকেও মারতে সক্ষম কিনা। চুইং গাম চিবিয়ে, তার রস থুতুর সঙ্গে মিশে জীবাণু কমাচ্ছে কিনা সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গোটা বিষয়টা এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে, প্রমাণিত হয়নি এই এটি খেলে করোনা হবেই না বা হলেও কমে যাবে। একই জিনিস প্রযোজ্য ইনফ্লুয়েঞ্জা এবং হার্পিসের ক্ষেত্রে। হিউম্যান ট্রায়াল চালানো হবে, কেমন সাড়া পাওয়া যায় তার উপর সবটা নির্ভর করবে। কিন্তু সত্যিই যদি দেখা যায়, চুইং গাম চিবিয়ে করোনা, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস ভাইরাস শেষ করা যাচ্ছে, তাহলে সেটা যে একটা দুর্দান্ত আবিষ্কার হবে বলার অপেক্ষা রাখে না।
সুপ্রভাত
The post চুষে, চিবিয়ে শেষ করুন ভাইরাস! appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
