আজ ২৪ অক্টোবর। ১৯০১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের অ্যানি এডসন টেলর ব্যারেলের ভেতরে চড়ে নায়াগ্রা জলপ্রপাত পেরিয়ে ইতিহাস গড়েন। নিজের ডিজাইন করা বিশেষ পাত্রে করে ভয়ংকর এই অভিযান চালিয়ে প্রাণে বেঁচে যান তিনি।
যদিও বিপজ্জনক এ অভিযানের ফলে অ্যানি টেলর সামান্য আঘাত পেয়েছিলেন। এমনকি কিছুটা বিভ্রান্তও হয়ে পড়েছিলেন। কিন্তু খ্যাতি পেলেও জীবনে আর্থিক স্বচ্ছলতা পাননি টেলর। ১৯২১ সালে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১২৩০: ফ্রান্সের রাজা নবম লুইয়ের উপস্থিতিতে চার্ট্রেস ক্যাথেড্রাল উৎসর্গ করা হয়।
১৬৪৮: ওয়েস্টফেলিয়ার চুক্তির মাধ্যমে ত্রিশ বছরের যুদ্ধের অবসান ঘটে।
১৮৫৭: বিশ্বের প্রথম ফুটবল ক্লাব শেফিল্ড প্রতিষ্ঠিত হয়।
১৯০১: অ্যানি এডসন টেলর ব্যারেলে চড়ে নায়াগ্রা জলপ্রপাত পেরোনো প্রথম ব্যক্তি হন।
১৯২৯: নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘ব্ল্যাক থার্সডে’র মাধ্যমে ভয়াবহ ধস শুরু হয়।
১৯৪৫: জাতিসংঘের সনদ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
১৯৬৪: আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
২০০৩: বিশ্বের প্রথম বাণিজ্যিক সুপারসনিক যাত্রীবাহী বিমান কনকর্ড তার সর্বশেষ ফ্লাইট সম্পন্ন করে।
২০০৮: বিশ্বজুড়ে শেয়ারবাজারে ভয়াবহ ধসের কারণে আইসল্যান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ সহায়তা গ্রহণ করে।
জন্ম
১৮৫৫: জেমস শেরম্যান, যুক্তরাষ্ট্রের ২৭তম ভাইস প্রেসিডেন্ট।
১৯৩১: সোফিয়া গুবাইদুলিনা, রুশ সুরকার।
১৯৩২: রবার্ট এ. মুন্ডেল, কানাডীয় অর্থনীতিবিদ।
১৯৫৪: টম মুলকেয়ার, কানাডীয় রাজনীতিবিদ।
মৃত্যু
১৫৩৭: জেন সেমুর, ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী।
১৯৯১: জিন রডেনবেরি, ‘স্টার ট্রেক’-এর স্রষ্টা।
২০০৫: রোজা পার্কস, মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের কর্মী।
২০১৭: ফ্যাটস ডমিনো, মার্কিন সংগীতশিল্পী।
২০১৮: টনি জো হোয়াইট, মার্কিন গায়ক ও গীতিকার।
