“নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” সরকার নির্ধারিত এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে ও সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি থেকে প্রেরণকৃত পোস্টার বড়লেখা পৌর শহরের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে লাগানো হয়েছে।
জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৯ অক্টোবর) রাতে এ প্রচারণা চালানো হয়। প্রচারণার অংশ হিসেবে ওই রাতে বড়লেখা পৌর শহরের বিভিন্নস্থানে পোস্টার লাগানো হয়।
এসময় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উদযাপন কমিটির আহবায়ক গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সহ-দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ, নাজিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
