সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহদ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় শাড়ি বিতরণ করলেন ১৬১, নেত্রকোণাা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দু:স্থ, অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।
চলমান পুজানুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা সদরের রৌশনারা রোডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শাড়ি বিতরণ কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১, নেত্রকোণাা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শখার সভাপতি তরুন কুমরার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুড়ী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামায়াত নেতা আজমল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাও: নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইঞ্জিনিয়ার জয়েন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার সাথে সাথে সকল ধর্ম মতের উর্ধ্বে উঠে সকল শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার আহবান জানান।
সংসদ সদস্য মাছুম মোস্তফা দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের শুভেচ্ছা জানান, এবং উপজেলার প্রতিটি পুজা মন্ডপের খোঁজ খবর নেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনদের পুজা বিসর্জনের আগ পর্যন্ত যেকোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দেন।
