খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি ৷ তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন পুরোপুরি নির্বাপণ করতে ফায়ার ফাইটাররা কাজ করছে।
খুলনা গেজেট/এএজে
