লন্ডনে সোমবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে কি থাকবেন লিওনেল মেসি? এই পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকা অন্যতম প্রার্থী ও আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইনের উপস্থিতি কামনা করছে আয়োজকরা। কিন্তু তার উপস্থিতি এখনও অনিশ্চিত।
মুন্দো দেপোর্তিভো সংবাদপত্রের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ব্রিটিশ রাজধানীতে সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না মেসি। আগামীকাল শনিবার হবে ম্যাচটি। ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে তার দিনগুলো নানা ব্যস্ততা ও ভ্রমণে ঠাসা।
আজ শুক্রবার ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার জন্য প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতেছেন মেসি। স্প্যানিশ শহর ওভিয়েদোর কাম্পাওমোর থিয়েটারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠান শেষ হতেই তিনি মায়ামিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন। রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষেই তিনি সিদ্ধান্ত নেবেন যে লন্ডন পালাডিয়ামে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দিতে আবার আটলান্টিক অতিক্রম করবেন কি না।
স্পেন, যুক্তরাষ্ট্র ও তারপর লন্ডন—এত অল্প সময়ে বারবার ভ্রমণের ক্লান্তি তাকে ঘিরে এই সংশয় তৈরি করেছে, যা থাকবে মায়ামির পরের ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত।
এফএইচএম
