এবার আন্তর্জাতিক স্তরে প্রতিবাদে ডাক জার্মান নিবাসী ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এসআইআর-কে হাতিয়ার করে ‘ভোট চুরি’ ইস্যু নিয়ে চাপানউতোরের মাঝে ইউটিউবারে এই পদক্ষেপ যে বেশ তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
শুক্রবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ধ্রুব রাঠি। তিনি লেখেন, “আমি সবেমাত্র লন্ডনে পৌঁছেছি। এটাই সময় গোটা বিশ্বের ভোট চোর এবং গণতন্ত্রের হত্যাকারীদের আসল রূপ দেখার। আন্তর্জাতিক মঞ্চে ডঙ্কা বাজানোর সময় চলে এসেছে।” ওই এক্স হ্যান্ডেল বার্তাতেই সকল প্রবাসী ভারতীয়কে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান ধ্রুর রাঠি।
গত ১০ অক্টোবর, দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে। ছাড়া পেয়েই সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন রাঠি। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করে দাবি করেন, “আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আটক বা গ্রেপ্তার আমি বলব না। আটক করতে হলে পুলিশ উর্দি পরে আসত। গ্রেপ্তার করার হলে উপযুক্ত এফআইআর কপি নিয়ে আসত। কিন্তু আমাকে সাধারণ পোশাকের ২০-২২ জন গুন্ডা এসে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। ২০-২২ ঘণ্টা ফোন রাখতে দেওয়া হয়নি। সাধারণ পোশাকে যেভাবে আমাকে টেনে নিয়ে যাওয়া হল সেটা কিডন্যাপ করা।” শুধু তাই নয়, নিজের নাগরিকত্ব নিয়েও যাবতীয় বিভ্রান্তি দূর করেছেন মোদি বিরোধী ইউটিউবার। আবার আন্তর্জাতিক স্তরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সুর আরও জোরাল করার ইঙ্গিতে সিঁদুরে মেঘ দেখছেন কেউ কেউ।
I’ve just reached London It’s time the world sees the reality of vote chor and murderer of democracy. International danka bajane ka time aa gaya hai Join the protest tomorrow in front of Mahatma Gandhi’s statue in parliament square at 12pm if you’re here Jai Hind
— Dhruv Rathee (@dhruv_rathee) October 16, 2026
