নালিতাবাড়ীতে খাল থেকে হায়াতুন্নেসা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী রূপনারায়নকুড়া এলাকার ছহিমউদ্দিনের স্ত্রী। শনিবার কাকরকান্দির সুতিয়ারপাড় খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের একমাত্র ছেলে হাবিল উদ্দিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। গত শুক্রবার তিনি নিখোঁজ হন। ওসি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ থানায় নিয়ে এসেছে।