উপাচার্যকে হেনস্থার অভিযোগে ছ’জন পড়ুয়াকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছেন এসআরএফটিআই কর্তৃপক্ষ, তার প্রতিবাদে শুক্রবার সরব হল এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়, রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক বলেছেন, ‘ক্যাম্পাসের ভিতরে বিজেপি এবং আরএসএসের দখলদারির বিরুদ্ধে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চেয়ে উপাচার্যের ইস্তফা দাবিতে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। সেই আন্দোলন দমন করতেই ছ’জন পড়ুয়াকে দু’টি সিমেস্টারের জন্য বহিষ্কারের স্বৈরাচারী পদক্ষেপ করা হয়েছে।’ কর্তৃপক্ষের কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসও।
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
