প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ · ২২ অক্টোবর, ২০২৬ ৩:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত জায়গা থেকে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে দুই মাসের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেন।
সাজা পাওয়া দুই ব্যক্তি হলেন, তাহিরপুর উপজেলার বাসিন্দা বাছির (৩৭) ও মোসাদ্দেক (৪৫)।
এ প্রসঙ্গে উপজেলা সহকারি (ভূমি) বিএমএসআর আলিফ বলেন, যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে। অবৈধ বালু উত্তোলন রোধে স্থানীয়দের প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
গুগলে আমাদের খবর পেতে
