Published on
:
1 min read
এই সময়, বালুরঘাট: হিলির ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপায়ন পান্ডের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে পথে নামল রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সঙ্ঘ। অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করেন সংগঠনের সদস্যরা।
তাঁদের অভিযোগ, সম্প্রতি হিলির ব্লক মেডিক্যাল অফিসারের সঙ্গে দেখা করতে তাঁর চেম্বারে গিয়েছিলেন সংগঠনের কয়েকজন নেতা। সেই সময়ে তাঁদের সঙ্গে বিএমওএইচ দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
এমনকী, থানায় ফোন করে পুলিশ ডেকে চেম্বার থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। প্রতিবাদে আন্দোলনে নেমেছে সংগঠন।
কর্মচারী কল্যাণ সঙ্ঘের জেলা সভাপতি উত্তমকুমার ঘোষ বলেন, 'সংগঠনের পরিচয় দেওয়ার পরেও আমাদের পুলিশ ডেকে বের করে দেওয়া হয়।' ঘটনার কথা অস্বীকার করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন,' অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।'