ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সেই অভিযানে হাতে আগ্নেয়াস্ত্র ধারণ করেছি বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অস্ত্র হাতে অভিযানের বিষয়ে ইশরাক হোসেন বলেন, আমার কাছে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। সেটি সব সময় আমার কাছেই থাকে।
তিনি বলেন, সেদিন ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আমি হাতে ধারণ করি।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে আমি আমার আগ্নেয়াস্ত্র সঠিক জায়গায় রেখেছিলাম।
ইশরাক হোসেন বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল করি নাই।
