ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ৯ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৯ নভেম্বর (২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) রোজ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ খ্রিষ্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য এটি সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।
The post সংসদের চতুর্থ অধিবেশন বসছে নভেম্বর appeared first on Ctgtimes.com.
