ছবিঃ প্রতিনিধি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ০৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের ইং ২৪/১০/২০২৬ তারিখ ০৩ নং ওয়ার্ডের উত্তর চড়াই হাজী আছমত আলী হাওলাদার স্বতন্ত্র ইবতেদায়ী নূরানী ও হাফেজী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামসুল হক সুমন।

প্রাসঙ্গিক সংবাদ
ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে তিনি আয়োজক, আলেম - ওলামা ও স্থানীয় মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় ধর্মীয় এ অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় আলোচনা ও ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এ ধরনের ধর্মীয় আয়োজন স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।

এলাকাবাসীর প্রত্যাশা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার শান্তি, সম্প্রীতি এবং পরিবেশ বজায় থাকুক।
উক্ত ওয়াজ মাহফিলে আখেরি মোনাজাত সম্পন্ন করেন মাওলানা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজি।
আখেরি মোনাজাত এর শেষে জনাব শামসুল হক সুমন মাওঃ ডাঃ মোঃ সিরাজুল ইসলাম সিরাজী হুজুরের আমন্ত্রনে রাতের খাবার সম্পন্ন করে বিদায় নেন ।
মাতৃভূমির খবর
-20261025072446.jpg&w=1440&q=75)
