জামাতপুর গ্রামে শ্রীপাট মেলা উপলক্ষে ট্রেনের স্টপেজ ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২ মিনিট বাড়ানো হলো। যাত্রীদের সুবিধার্থে। বিস্তারিত পড়ুন।
- ২৩ অক্টোবর, ২০২৬ ১৭:০৭
পূর্ব বর্ধমান জেলার জামাতপুর গ্রামে শ্রীপাট মেলা শুরু হয়েছে। সেই উপলক্ষ্যে গত ২২ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কাটোয়া আজিমগঞ্জ শাখার জামাতপুর বাহারান স্টেশনে ট্রেনের স্টপেজের সময়সীমা ২ মিনিট করা হয়েছে। যাতে যাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী ট্রেনে ওঠা নামা করতে পারে।
