কেন নির্বাসিত মেগান শুট?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটকে দু’ম্যাচ নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চিকিৎসকের পরামর্শে দেওয়া ওষুধ ব্যবহারের নিয়ম না মানায় এই শাস্তি পেয়েছেন তিনি। তবে এই ঘটনার সঙ্গে ক্রিকেটে ভালো খেলার জন্য শক্তি বাড়ানোর ওষুধ নেওয়ার কোনও সম্পর্ক নেই। শাস্তির কারণে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি এবং ঘরোয়া প্রতিযোগিতার প্রথম ম্যাচে খেলতে পারবেন না ৩৩ বছরের শুট। নিজের ভুল মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।