সংবাদ · সাধারণ
শাহীনের কথা-সুরে সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’
২৪/১০/২০২৬

বাংলাদেশের
খ্যাতনামা সাংবাদিক সাইফুল শাহীন। সাংবাদিকতার পাশাপাশি গানও করেন তিনি। কখনো গান গেয়ে,
কখনো গান লিখে ও সুর করে সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকেন। এবার সঙ্গীতশিল্পী শেখ সোলায়মানের
জন্য নতুন একটি গান লিখেছেন ও সুর করেছেন সাইফুল শাহীন। গানের শিরোনাম ‘মানব জীবন’।বাঁশিওয়ালা
হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত শেখ সোলায়মান। বাঁশির পাশাপাশি গানেও নিজের
প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। কভার গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী সাম্প্রতিক
সময়ে মৌলিক গানের দিকে মনোযোগ দিচ্ছেন। সাইফুল শাহীনের কথা ও সুরে ‘মানব জীবন’ তাঁর
কণ্ঠে নতুন মৌলিক গান।গানটির
সঙ্গীতায়োজন করেছেন এআর রানা। এরই মধ্যে টাঙ্গাইলের যমুনার তীর, হেমনগর জমিদারবাড়ি,
নবগ্রামসহ আশপাশের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর চিত্রায়ণ হয়েছে।মিউজিক
ভিডিওতে লোকজ গানের কথা ও সুরের পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যও তুলে ধরা
হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে। পাশাপাশি মিউজিক ভিডিও
প্রকাশ পাবে শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।গানটি
প্রসঙ্গে সাইফুল শাহীন বলেন, ‘আমার লেখা এই গানে মূলত মানুষের জীবনের কথাই উঠে এসেছে।
শিল্পী শেখ সোলায়মান চেষ্টা করেছেন গানটি যথেষ্ট দরদ দিয়ে গাইতে।’শেখ
সোলায়মান বলেন, ‘মানব জীবন গানটি আমার জীবনের প্রিয় একটি গান হয়ে উঠেছে। সাইফুল শাহীন
ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আমাকে এত চমৎকার একটি গান দেওয়ার জন্য। আমি গানটি নিয়ে
ভীষণ আশাবাদী।’
সাইফুল
শাহীন জানান, খুব শিগগিরই গানটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗