বরগুনায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক ভ্যানচালকের বিরুদ্ধে। অসুস্থ হয়ে পড়া শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বরগুনা পৌরশহরের বাঁশবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
শিশুটির পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হলে ১০ টাকার বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নেন ভ্যানচালক জলিল। পরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে তাকে বলাৎকার করা হয়। ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে ১০০ টাকা দেন অভিযুক্ত ব্যক্তি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পরিবারের সদস্যরা বিকেল ৩টার দিকে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করেন।
বিজ্ঞাপন
শিশুটির মা বলেন, আমার ছেলের মুখে ঘটনা শোনার পর তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছি। এরপর পুলিশ এসে ঘটনা বিস্তারিত জেনে গেছে। আমি ভ্যানচালক জলিলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার শাস্তি না হলে অন্য শিশুদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জাগো নিউজকে বলেন, ঘটনাটি জানার পরই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল আহাদ অনিক/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
