মোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার:
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসহায় এক পরিবারের বিবাহ উপযোগী যুবতীর বিয়ের দায়িত্ব গ্রহণ করেছিল এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ। এরই আলোকে সংগঠনটির সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে ওই যুবতীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এ বিবাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ের আয়োজন নিয়ে অনিশ্চয়তায় থাকা পরিবারটির পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে, তা স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সামাজিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন, প্রশাসনিক কর্মকর্তা পরিমল কান্তি দাশ, আইটি অফিসার নূর মোহাম্মদ নূর এবং স্থানীয় মহিলা ইউপি সদস্য সাজেদা বেগম প্রমুখ।
সংগঠনটির সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে বিয়ের কার্যক্রম সম্পন্ন হওয়ায় অসহায় পরিবারটির দীর্ঘদিনের উদ্বেগ লাঘবে সহায়তা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণ, আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে।
সামাজিক সচেতন মহলের মতে, সমাজের অসহায় মানুষের দুঃসময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সংগঠনটির এমন উদ্যোগকে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় পরিবারগুলোর দুঃখ-কষ্ট লাঘবের পাশাপাশি একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
মানবতার সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মানুষের মুখে হাসি ফোটানো, অসহায়ের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার হাত প্রসারিত করাই হোক মানবিক সংগঠন, এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশ'র অন্যতম অঙ্গীকার।
মানবতার সেবায় আমরা এগিয়ে—এই অঙ্গীকারকে ধারণ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এ জাতীয় আরো খবর..
