মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে, যার প্রভাবে মূল্যস্ফীতির আশঙ্কায় টানা পতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার।
মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে ১১০.১১ ডলারে লেনদেন হচ্ছে এবং ডব্লিউটিআই (WTI) ক্রুড ৯৮.১২ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে—এমন আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে প্রায় ৪,১১৫ থেকে ৪,১১২ ডলারে নেমে এসেছে।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড)-এর আসন্ন নীতি নির্ধারণী বৈঠক এবং ডিসেম্বর মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণেও স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।
