ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি গাজীউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোজন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর হৃদয়, ধর্মবিষয়ক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মিলন, সাবেক সভাপতি কামাল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক আফতাব মোমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
