একসঙ্গে নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তারের অধিনায়কত্বের সফর শুরু হয়েছিল। ২০২২ সালে বাংলাদেশ নারী দলের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন জ্যোতি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পান নাহিদা আক্তার। ৪ বছর দায়িত্ব পালনের পর জ্যোতি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ ৮২ ম্যাচে নেতৃত্ব দিয়ে জ্যোতি পদত্যাগ করেন। তার জায়গায় বিসিবি নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে নাহিদা আক্তারকে।... বিস্তারিত
