রাত দিন নিউজ
প্রকাশ : Oct 20, 2026 ইং |অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম নগর পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। মঙ্গলবার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে তাঁর সফরের তথ্য জানানো হয়েছে।
প্রাচীন বণিকবাড়িগুলোর নকশা ও সূক্ষ্ম কারুকাজের বিষয়ে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। ঐতিহাসিক স্থাপনাগুলোর সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধ বাণিজ্যিক অতীতের সম্পর্কও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূতের বর্ণনায়, পানাম নগরের পথে ঘুরে দেশের পুরোনো বাণিজ্যকেন্দ্রের ইতিহাস অনুভব করার সুযোগ রয়েছে। বণিকদের বাড়ি ও স্থাপত্যের বৈশিষ্ট্য সেই সময়ের পরিচয় বহন করে বলে মন্তব্য করেন তিনি। দূতাবাসের প্রকাশিত বার্তায় এই ঐতিহ্যবাহী স্থানের ইতিহাস ও নির্মাণশৈলীর প্রতি তাঁর আগ্রহের কথাই উঠে এসেছে।
- সর্বশেষ
- জনপ্রিয়
